বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:৪৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ৮ম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত জয়নাল আবেদীনের স্ত্রী রিমা আক্তার এবং তার দুই সহযোগী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুম। 
 
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের (১০ এপ্রিল) সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদীন ওরফে কালা মিয়াকে তার ঘরে জবাই করে হত্যা করা হয়। পরে শরীরের বিভিন্ন অংশ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন ভোরে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। নিহত জয়নাল চট্টগ্রাম নগরের হালিশহরে ফলের ব্যবসা করতেন।  

নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ জয়নালের স্ত্রী রিমা আক্তার, সহায়তাকারী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।  

২০২৩ সালের (১১ মে) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসার উদ্দিন বলেন, বিচারক ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   হত্যা   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close