বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:২২ পিএম
প্রতি বছরের মতো এবারো জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়

প্রতি বছরের মতো এবারো জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। 

আজ সোমবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মােহাম্মদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া, জেলা পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. শাহ আলম ও খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে জনসংখ্যা দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. নুরুস সাফা চৌধুরী।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারো জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

নির্বাচিত ব্যক্তিগণঃ

শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীঃ আশরফা জাহান সিদ্দিকা, ২/ক, ইউনিট, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

পরিবার পরিকল্পনা পরিদর্শকঃ হাসান আলী, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।

পরিবার কল্যাণ পরিদর্শিকঃ মিতা বড়ুয়া, বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, টেকনাফ, কক্সবাজার।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারঃ মো. মোশাররফুল ইসলাম, শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মহেশখালী, কক্সবাজার।

নির্বাচিত কেন্দ্রঃ

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

ইউনিয়ন পরিষদঃ বাহারছড়া ইউনিয়ন পরিষদ, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

উপজেলা পরিষদঃ কক্সবাজার সদর উপজেলা পরিষদ, কক্সবাজার সদর, কক্সবাজার।

মা ও শিশুকল্যাণ কেন্দ্র কক্সবাজারঃ মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কক্সবাজার, ডা: সিরাজাম মুনিরা।

বেসরকারি সংস্থা (সিবিডি ভিত্তিক): আরটিএম ইন্টারন্যাশনাল, উখিয়া, কক্সবাজার।

বেসরকারি সংস্থা (ক্লিনিক): আরটিএম ইন্টারন্যাশনাল, টেকনাফ, কক্সবাজার।

এছাড়াও, সদরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সাদিক আল্লাম আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বিশ্ব   জনসংখ্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close