বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:১৩ পিএম
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে ৩৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে ‘দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড’ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের এককালীন সাড়ে ৭ হাজার টাকা করে ওই বৃত্তি দেয়া হয়েছে। 

আজ সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন ও দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি ফান্ড কমিটির সদস্য অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ ও অত্যন্ত প্রশংসনীয়। আমার প্রত্যাশা থাকবে অন্যান্য অনুষদগুলোও ভেটেরিনারি অনুষদ থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগটি অনুসরণ করবে। আমাদের ছাত্র বিষয়ক বিভাগও দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। তবে আমি মনে করি যেসব শিক্ষার্থী প্রতি সেমিস্টারের পরীক্ষায় প্রথম হয় তাদেরকেও সম্মানিত করার উদ্যোগ নেওয়া উচিত। এতে তারা তাদের মেধার স্বীকৃতি পাবে এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও উৎসাহ অর্জন করবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “জুলাই-ডিসেম্বর/২০২৪ সেমিস্টারে ৩৩ জন শিক্ষার্থীকে এককালীন সাড়ে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে, এবং ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে। এই বৃত্তি প্রদানের প্রধান শর্ত হলো পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করা যাবে না এবং বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীই এই শর্ত যথাযথভাবে অনুসরণ করেছে এবং পড়াশোনাতে ভালো করছে।”

তিনি আরো বলেন, “আমাদের এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো যাতে কোনো শিক্ষার্থী কেবল অর্থসংকটের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভেটেরিনারি   অনুষদ   বৃত্তি প্রদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close