শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় মাসহ দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:১৪ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ২:৩০ PM

ময়মনসিংহের ভালুকায় মাসহ দুই সন্তানকে গলাকেটে হত্যা করা হয়েছে। ভালুকা পৌর সভার পনাশাইল রোডে স্থানীয় হাইয়ুমের ভাড়া দেওয়া বাসায় ওই হত্যাকাণ্ডটি ঘটে। 

হত্যাকাণ্ডের শিকার তিনজন হলেন, নেত্রকোণা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)। 

স্থানীয় প্রতিবেশি ও থানা সূত্রে জানা যায়, ভালুকা পৌর সভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করতেন নেত্রকোণা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আজ সোমবার (১৪ জুলাই) সকালে তিনি কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখেতে পান। পরে, দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ দুই সন্তানকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে একই বাসার পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, মাসহ দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার তদন্ত চলছে। 



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মা   দুই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close