শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩৯ ধরনের সেবা মিলবে না আয়কর রিটার্ন ছাড়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:০৭ পিএম

২০২৫-২৬ অর্থবছর থেকে নির্দিষ্ট ৩৯টি সেবা পেতে বাধ্যতামূলক করা হয়েছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতার সংখ্যা বাড়ানো, স্বচ্ছতা আনা এবং করনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়,  রিটার্ন জমার প্রমাণ ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরো জানানো হয়,এর আগে কিছু সেবায় রিটার্ন বাধ্যতামূলক থাকলেও এবার নতুন অর্থবছরে তালিকা থেকে ১৩টি সেবা বাদ দিয়ে মোট ৩৯টি সেবা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যেসব সেবা পেতে হলে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে

১. কোম্পানির পরিচালক/স্পনসর শেয়ারহোল্ডার হওয়া

২. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ

৩. আমদানি-রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন

৪. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন

৫. ট্রেড লাইসেন্স নবায়ন

৬. জমি বা সম্পত্তি ক্রয়–বিক্রয় বা হস্তান্তর

৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন

৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন

৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ

১০. দড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স

১১. লিল লেখক বা ভেন্ডার লাইসেন্স

১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ

১৩. বিদ্যুৎ সংযোগ

১৪. আবাসিক গ্যাস সংযোগ

১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট

১৬. ইটভাটার লাইসেন্স

১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি

১৮. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

১৯. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ

২০. আমদানির জন্য ঋণপত্র খোলা

২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত

২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র

২৩. জাতীয় নির্বাচন অংশগ্রহণ

২৪. প্রশাসনিক/ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ

২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি

২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ

২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ

২৮. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন

২৯. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট

৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়

৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন

৩২. ক্লাবের সদস্যপদ

৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ

৩৪. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন

৩৫. পণ্য আমদানি বা রপ্তানি

৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান

৩৭. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স

৩৮. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ

৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া

এনবিআর বলছে, এসব সেবা পেতে যারা রিটার্ন দেওয়ার উপযুক্ত, তাদের জন্য এটি আবশ্যক। নির্দেশনার ফলে আয়কর ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ধরন   সেবা   মিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close