বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত খুলনার খাদ্য কর্মকর্তা উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:৪০ পিএম

খুলনায় অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  

সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা এবং চোখ বেঁধে ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, অপহরণকারীরা চাঁদা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। পরে ওই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

খুলনা জেলার তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা থানা পুলিশের সহায়তায় খুলনা থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল তিনি সঠিকভাবে বলতে পারেননি।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হাত   বাঁধা   অবস্থা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close