প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি
চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে সরকার যেকোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
তিনি আওরা জানান, মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনায় সংঘটিত হত্যাকাণ্ডে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দেবে না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ