প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বড় শয়তান এখনো কাঁধে শ্বাস ফেলছে।
আজ রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম তার পোস্টে বলেন, “এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না।’’
তিনি আরো বলেন, “বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।”
উপদেষ্টার এই মন্তব্য বেশ আলোড়ন ফেলেছে রাজনৈতিক অঙ্গনসহ নেটিজেনদের মাঝে।