বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শঙ্কামুক্ত চাঁদপুরের সেই ইমাম, আদালতে আসামির দোষ স্বীকার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:১৪ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৯:২২ PM
 আহত সেই ইমাম বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার।

আহত সেই ইমাম বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার।

চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আহত সেই ইমাম বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার। 

আজ শনিবার (১২ জুলাই) বিকালে হামলাকারী বিল্লাল হোসেনকে আদালতে তোলা হয়। চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ এর বিচারক সাহাদাতুল হাসান আল মুরাদের নিকট ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকার করে জবানবন্দি শেষে খতিব হত্যার চেষ্টাকারী ঘাতক বিল্লাল হোসেন কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হাসান। 


এর আগে গত শুক্রবার চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে ভেতরে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ ও প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পরে ওইদিন রাতে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেন আহত ব্যক্তির বড়ছেলে আফনান তাকি।

জানা গেছে, জুমার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে মসজিদের মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার বিল্লাল হোসেন। ঘটনার দিন নামাজ শেষে মসজিদের ভেতরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের ওপর হামলা চালান তিনি। এতে করে রহমান মাদানীর মাথায় গুরুতর জখম হয়। পরবর্তীতে মুসল্লিরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশ সোপর্দ করে মুসল্লিরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শঙ্কামুক্ত   চাঁদপুর   ইমাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close