বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সাধারণ সম্পাদক জাহানারা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৯:১৩ PM
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহানারা পারভীন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহানারা পারভীন।

‘পেন বাংলাদেশে’র ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহানারা পারভীন।

আজ শনিবার (১২ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়েছে। বিগত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ।

উল্লেখ্য, দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে সহ-সভাপতি পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা, যুগ্ম-সম্পাদক হামীম কামরুল হক ও মোহসিন হাবিব, কোষাধ্যক্ষ লাভলী তালুকদার, প্রচার সম্পাদক শরাফত হোসেন এবং অফিস সম্পাদক জাহিদ সোহাগ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস এবং ওয়াসীম পলাশ।

প্রধান নির্বাচন ক‌মিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি মা‌লেকা ফের‌দৌস। নির্বাচন ক‌মিশনার ছি‌লেন অনুবাদক ও অধ‌্যাপক র‌ফিক-উম-মুনীর চৌধুরী এবং কথাসাহি‌ত্যিক শাহনাজ নাসরীন। নির্বাচন ক‌মিশ‌নের স‌চিবের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট ক‌বি তান‌জিম আল ইসলাম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ





আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সভাপতি   সম্পাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close