বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সম্পূর্ণ সত্য বললে চৌধুরী মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান অভিযুক্তদের অপরাধ-সংক্রান্ত সত্য প্রকাশ করার শর্তে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ শনিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই পৃষ্ঠার একটি লিখিত আদেশ প্রকাশ করেন।

আদেশে আরও বলা হয়, রাজসাক্ষী হওয়ার শর্তে সাবেক আইজিপি মামুনকে ক্ষমা করে দেওয়ার জন্য আবেদন করেছেন তার আইনজীবী। তবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি নিজের জড়িত অপরাধ এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের বিরুদ্ধে জানা সমস্ত তথ্য ও সত্য প্রকাশ করেন তখনই তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) হত্যাযজ্ঞের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত, তাদের বিস্তারিত তথ্য তুলে ধরতে চান তিনি। এরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারের আদেশ দেন। রাজসাক্ষী হিসেবে মামুনকে বর্তমানে আলাদা সেলে রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:   চৌধুরী মামুন   ট্রাইব্যুনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close