বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সবাই চেয়ে চেয়ে দেখল, কেউ একটু সাহায্য করে নাই: সোহাগের স্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে বিবস্ত্র করে হত্যার ঘটনায় তার স্ত্রী লাকী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ‘সবাই চেয়ে চেয়ে দেখল, একটা মানুষকে কীভাবে মারতেছে! কেউ একটু সাহায্য করে নাই। এভাবে একটা মানুষ কি আরেকটা মানুষকে মারতে পারে! আমার তো সারাজীবন চোখের জল ফেলতে হবে। সন্তানদের নিয়ে সারাটা জীবন কীভাবে পার করব? শুরুতেই শেষ করে দিল।’

শনিবার (১২ জুলাই) বরগুনায় নিহত সোহাগের বাড়িতে গেলে এসব কথা বলেন তিনি।

লাকী বেগমের অভিযোগ, তার স্বামীকে এভাবে নৃশংসভাবে হত্যা করার পরও থানায় মামলা দিতে গেলে পুলিশ বারবার থানায় ডেকে নিয়ে এজাহারের পরিবর্তন করেছে। এমনকি সোহাগের মরদেহের ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে অদৃশ্য কারণে অনেক সময় পরে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকী বেগম বলেন, একটুও কাপড় ছিল না তার (সোহাগের) শরীরে, ওরা কি মানুষ! এমনভাবে মানুষকে মানুষ মারতে পারে। যারা আমার স্বামীকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভবিষ্যতে যেন এমন করে কাউকে হত্যা করার আগে অন্তত দশবার ভাবে। একটা মানুষকে মেরে ফেললে একটা পরিবার শেষ হয়ে যায়। সন্তানরা বাবা ছাড়া হয়ে যায়, স্ত্রী স্বামী ছাড়া হয়ে যায়।

তিনি বলেন, আমার ছেলে-মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? আমাদের জন্য কিছু রেখে যেতে পারেনি। কীভাবে আমি সন্তানদের ভবিষ্যৎ গড়ব? আমি কি ক্ষতি করেছি তাদের? তারা আমার স্বামীকে মেরে ফেলল! আমার সন্তান দুটি নিয়ে কোথায় যাব?

এ সময় তিনি দেশের মানুষের কাছে তার স্বামীকে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সরেজমিনে দেখা যায়, নিহত সোহাগের দুই ছেলে-মেয়ে নির্বাক দৃষ্টিতে বাবার কবরের পাশে কখনো দাঁড়িয়ে, আবার কখনোবা বসে সময় পার করছে।

এর আগে গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে বিবস্ত্র করে ভারি পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ হত্যার ঘটনায় আলমগীর হেসেন, মনির হোসেন, মাহমুদুল হাসান মাহিন, তারেক রহমান রবিন ও মো. টিটন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সোহাগ   স্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close