বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যবসায়ী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৫:৪৯ PM
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে রায়সাব বাজার মোড় পর্যন্ত যায়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে রায়সাব বাজার মোড় পর্যন্ত যায়।

রাজধানীর চকবাজারে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল পালন করে সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে রায়সাব বাজার মোড় পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা চকবাজারে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে ও বর্বর হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি স্বাধীন দেশে এভাবে একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কেবল আইনশৃঙ্খলার চরম অবনতি নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “চকবাজারে যে ঘটনা ঘটেছে, তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও খুলনায় যুবদল কর্মীকে পা এর রগ কেটে হত্যা করা হয়েছে। একটি মসজিদে ইমামের খুতবা অপছন্দ হওয়াতে ৭৪ বছর বয়সের ওই ইমামকে মসজিদের ভেতরেই হত্যাচেষ্টা করে, আজকে সে মারা যায়। আমরা এই সকল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিনি আরো বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন তার একটাই পরিচয় সে অপরাধী। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি আওতায় আনা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।”

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় থাকায় তারা এ ধরনের জঘন্য কাজ করতে সাহস পায়। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ী হত্যা   জবি ছাত্রদল   বিক্ষোভ মিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close