বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: বিক্ষোভে উত্তাল ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৩:১২ PM

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে এই বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল বরে করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সামবেশ করেন আন্দোলনকারীরা। প্রায় ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সামাবেশ অনু্ষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই চাঁদাবাজরা দেশটাকে অস্থিতিশীলতায় পরিণত করেছে।’ বক্তারা প্রশ্ন করে বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের পরেও এরা কিভাবে চাঁদাবাজি করে? কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে? স্বাধীন দেশে এদের কোন‌ স্থান নেই।’

চাঁদাবাজরাসহ সকল দলের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করে বক্তারা আরো বলেন, ‘এ স্বাধীন দেশে এ ধরণের কর্মকাণ্ড হলে আপনাদের অবস্থাও সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হবে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেখানে এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।’

বক্তারা দাবি জানান, হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা যেই দলেরই হোক না কেন, তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, একই ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে চৌরাস্তায় এসে ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানীতে ব্যবসায়ী হত্যা   ঠাকুরগাঁও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close