শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জগিংয়ে কি আসলেই ওজন কমে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানবদেহের জন্য কার্ডিও, জগিং বা স্পট জগিং ব্যায়াম হিসেবে দারুণ। রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন বলছিলেন, হৃৎপিণ্ডের সুস্থতার জন্য দারুণ কাজে আসে এসব ব্যায়াম।

এ ধরনের ব্যায়ামের সময় হাত-পায়ের পেশি ও জয়েন্টগুলোর নিয়মিত ছন্দে সঞ্চালন হয়। আর ভারসাম্যেরও চর্চা হয়। এসব ব্যায়ামে বেশ খানিকটা ক্যালরি পোড়ানো সম্ভব। তাই ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এ ধরনের ব্যায়াম।

ওজন কমবে

ওজন কমানোর জন্য কেবল জগিং বা স্পট জগিংই যথেষ্ট না। কারণ, এগুলোর কোনোটিই খুব একটা ভারী ধাঁচের ব্যায়াম নয়। ওজন কমাতে আপনাকে অবশ্যই ক্যালরি নিয়ন্ত্রণের প্রতি যত্নশীল হতে হবে। যেসব ব্যায়ামে বেশি ক্যালরি পোড়ানো যায়, সেগুলোরও চর্চা করতে হবে। সাঁতার কাটা, সাইকেল চালানো, দড়ি লাফানো এবং হুলা হুপ ঘোরানো মেদ কমাতে দারুণ কাজে আসে।

জগিং বা স্পট জগিংয়ের মাধ্যমে ওয়ার্মআপ করে নেওয়ার পর দ্রুতগতিতে দৌড়াতেও পারেন। তাতে ক্যালরি অনেকটা পুড়বে। জোরে দৌড়ানোর পর কুল ডাউন করতে ভুলবেন না।

ভিন্নতা চাই ব্যায়ামে

ওজন যেমনই হোক না কেন, সপ্তাহে অন্তত দুদিন সবারই পেশিশক্তি ঠিক রাখার ব্যায়াম করা প্রয়োজন। তাই কেবল জগিং বা স্পট জগিংয়ের মতো ব্যায়াম করেই আপনি সুস্থ থাকতে পারবেন, এমন ভাবনা ঠিক নয়। সুস্থ থাকতে পেশির শক্তি ঠিক রাখার ব্যায়ামেরও অভ্যাস করুন।

জিমে না গিয়েও সে ধরনের ব্যায়াম করা যায়। পুশআপ, ওয়াল পুশআপ, পিলাটিস, প্ল্যাঙ্ক, লাঞ্জ, ক্রাঞ্চ, স্কোয়াট প্রভৃতি ব্যায়াম আপনার পেশির শক্তি ঠিক রাখতে কাজে আসবে। রেজিস্ট্যান্স ব্যান্ডও ব্যবহার করতে পারেন বাড়িতে।

জগিং, না স্পট জগিং

জগিংয়ের সময় আপনি নির্দিষ্ট একটা দূরত্ব পার করছেন। তাই এতে আপনার দেহের পেশিগুলো একটু ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। তাতে ক্যালরিও পুড়ছে একটু বেশি। স্পট জগিংয়ের চেয়ে জগিংয়ের উপকারিতা কিছুটা বেশি। তবে বাইরে জগিং করার সুযোগ না পেলে স্পট জগিংয়ের চর্চা চালিয়ে যেতে পারেন।

এ জন্য বিশেষ যেকোনো জায়গার প্রয়োজন নেই। বাড়িতে যেকোনো জায়গায় দাঁড়িয়েই স্পট জগিং করতে পারেন। বর্ষা বা তীব্র শীতের সময়টাতে স্পট জগিং ভালো ব্যায়াম। নিয়মিত যেকোনো ধরনের ব্যায়াম করলে আপনার ঘুমও ভালো হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  জগিংয়   ওজন   কম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close