বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:০২ AM আপডেট: ১১.০৭.২০২৫ ৪:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গায়ানায় গ্লোবাল সুপার লিগে ব্যাট-বলে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। আর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আবারও মুখ থুবড়ে পড়েছে জাতীয় দল। একই দিনে দুই মঞ্চে খেলেছে বাংলাদেশের প্রতিনিধিরা।

একদিকে অভিজ্ঞ অলরাউন্ডারের আলো ছড়ানো, অন্যদিকে জাতীয় দলের টানা ব্যর্থতার অন্ধকার-বাংলাদেশ ক্রিকেটের এক বিপরীত প্রতিচ্ছবি দেখা গেল আজ।

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব। ম্যাচে চার-ছক্কায় সাজানো তার ইনিংসটি দলের টালমাটাল পরিস্থিতিতে ছিল সত্যিকারের ‘রেসকিউ অ্যাক্ট’। এরপর বল হাতেও জ্বলে ওঠেন। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার অলরাউন্ড পারফরম্যান্সেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই ক্যাপিটালস।

অন্যদিকে ক্যান্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ১৫৪ রানের মাঝারি সংগ্রহের পরও বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেননি। পাথুম নিসাঙ্কার ঝড়ো ১৬ বলে ৪২ ও কুশল মেন্ডিসের ৫১ বলে ৭৩ রানে ছিন্নভিন্ন হয়ে যায় টাইগার বোলিং আক্রমণ। ১৯তম ওভারেই ম্যাচ শেষ করে দেয় লঙ্কানরা।

এই হারের ফলে বাংলাদেশ টানা তিনটি সিরিজে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) প্রথম ম্যাচ হেরে শুরু করল। ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও, বোলাররা ছিলেন নিষ্প্রভ। বিশেষ করে তাসকিন ও তানজিম হাসান ছিলেন খরুচে। বিপরীতে, স্পিনে মিরাজ ও রিশাদ কিছুটা নিয়ন্ত্রিত হলেও উইকেট তুলে নিতে পারেননি নিয়মিতভাবে।

একদিকে সাকিব আল হাসান একা হাতে ম্যাচের রং বদলে দিচ্ছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে, অন্যদিকে বাংলাদেশ দল লড়াইটাই করতে পারছে না। এটা শুধু পারফরম্যান্সের ফারাক নয়, এটা মানসিকতা ও কৌশলের ব্যবধানও।

দেশের ক্রিকেট ভক্তদের মনে এখন একটিই প্রশ্ন, অনেকে তো প্রায় বলেই বসছেন যে! এ দায় কার? কে নেবে এ দায়? বাংলাদেশ দল কি আসলেই ক্যাপবল আর ক্রিকেট মঞ্চে? বাংলাদেশ দল নষ্ট করছেনাতো এ রাজকীয় খেলার আসল সৌন্দর্য???

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গায়ানা   সাকিব   শ্রীলঙ্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close