বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
শেফালিকে ব্যঙ্গ করে রোষানলে পায়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:১১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেফালির মৃত্যুর কারণ নিয়ে যখন বিনোদন জগতে নানা জল্পনা চলছে, ঠিক তখনই পায়েলের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। প্রয়াত অভিনেত্রী শেফালি জরিওয়ালাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী পায়েল রোহাতগি। 

প্রায় দুই সপ্তাহ ধরে হিন্দি সিনেদুনিয়ায় তোলপাড় অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে। ‘রাতপরী’ হিসেবে পরিচিত এই অভিনেত্রীর অকালপ্রয়াণ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। কেউ অতিরিক্ত ওষুধ সেবনকে তার মৃত্যুর কারণ বলছেন, আবার কেউ কেউ উপোস করে বার্ধক্য কমানোর ইনজেকশন নেওয়ার কথা বলছেন। জীবদ্দশায় লাইমলাইটের বাইরে থাকলেও মৃত্যুর পর থেকে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালিকে নিয়ে চলছে তুমুল চর্চা। এই আবহেই এবার প্রয়াত শেফালিকে ব্যঙ্গ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী পায়েল রোহাতগি।


ঘটনার সূত্রপাত পায়েল রোহাতগি ও সংগ্রাম সিংয়ের বিচ্ছেদের জল্পনা নিয়ে। এই জল্পনার সত্যতা জানতে এক সাংবাদিক পায়েলকে মেসেজ করেন, ‘বিচ্ছেদের রটনা কি আদৌ সত্যি? সব ঠিক আছে তো?’ উত্তরে পায়েল যা বলেন, তা নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক।

পায়েল ওই সাংবাদিককে পাল্টা বলেন, “আমি তো জানতামই না যে তুমি অবসাদে ভুগছ। দয়া করে এত মাদক সেবন করো না। ওভারডোজ হলে মৃত্যু হবে।’’

জবাবে সাংবাদিক জানান যে, বিচ্ছেদের জল্পনা সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং তিনি কেবল সত্যটা জানতে চাইছেন। এর পরও পায়েল ব্যঙ্গ করে বলেন, ‘‘এরপর তোমার অফিসের কাগজেই বের হবে, যে বার্ধক্য কমানোর ওষুধ খেয়েই তোমার মৃত্যু হয়েছে।’’

এই পুরো কথোপকথনের স্ক্রিনশট ওই সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলে সবাই বুঝতে পারেন যে, পায়েল মূলত শেফালি জরিওয়ালাকেই বিঁধেছেন। এরপর পায়েলও কিছু স্ক্রিনশট শেয়ার করেন। এই ঘটনার পর নেটপাড়া অভিনেত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়েছে, ‘মানসিক স্বাস্থ্য কিংবা অবসাদের মতো সিরিয়াস বিষয় নিয়ে আপনি ঠাট্টা করবেন?’ পায়েলের এই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ।

উল্লেখ্য, পায়েলের বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও তিনি একাধিকবার বলিউড বা রাজনৈতিক বিষয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তবে এবার শেফালিকে নাম না করে কটাক্ষ করে তিনি নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। জনৈক সাংবাদিকের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর এই বিতর্ক সামনে আসে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শেফালি   ব্যঙ্গ   পায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close