বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৩:৫৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান শুল্ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের (Jamieson Greer) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি এবং বিশেষ করে চলমান শুল্ক আলোচনার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকটি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। এই আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসে। শুক্রবারও (১১ জুলাই) এই আলোচনা চলবে। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক হ্রাসের একটি সম্ভাব্য সমাধান আশা করা হচ্ছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি ও টেলিযোগাযোগ) ফায়েজ আহমেদ তায়েব। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে সরাসরি বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মার্কিন   বাণিজ্য   প্রতিনিধির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close