মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ অর্জন
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:৫০ পিএম

এবার এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ৪৪ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

মির্জাপুর ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল এটিএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর বহন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫৯ তম ব্যাচ থেকে ৫০ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।’

এ ব্যাপারে মির্জাপুর কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সাল বলেন, ‘আগামীতে যাতে কলেজের ফলাফল আরও ভাল হয় সে জন্য ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, অভিভাবক ও ক্যাডেটসহ শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মির্জাপুর   ক্যাডেট কলেজে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close