বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লা শিক্ষাবোর্ডে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১১:৪৪ পিএম

অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) সকল এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শামসুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষিতে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড। সে সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১০ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

মূলত, চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার ফলে ১০ জুলাইয়ের পরীক্ষাকে ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় ছিলেন।

এর আগে, গত ২৬ জুন সারা দেশে একযোগে শুরু হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হওয়ার সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   শিক্ষাবোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close