বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এসএসসি পরীক্ষার্থী হত্যা, ঘাতকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম
গ্রেপ্তারকৃত সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গ্রেপ্তারকৃত সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

হবিগঞ্জ শহরের আলোচিত এসএসসি পরীক্ষার্থী জনি দাস খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আইনজীবি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, “আদালতে সাজুর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সাজুর পক্ষে কোন আইনজীবী আদালতে লড়েননি।”

এদিকে, সাজুকে এজলাস থেকে হাজতে নেওয়ার সময় মারপিটের চেষ্টা করেন বিক্ষোব্ধ জনতা। এক পর্যায়ে হাজতখানায়ও প্রবেশের চেষ্টা চালায় তারা। পরে আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের সাথেও কথা কাটাকাটি হয় বিক্ষুব্ধদের। খবর পেয়ে সদর থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে বিক্ষুব্ধরা চলে যায়।

গত ৩ জুলাই ভোরে চুরি করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী জনি দাস ও তার বড় ভাই জীবন দাস জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত চোর। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ জুলাই বিকেলে নিহত জনির বাবা নরধন দাস বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৭ জুলাই ভোরে শহরের কামড়াপুর এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এসএসসি   পরীক্ষার্থী   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close