বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা, বললেন বিসিবি পরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:৫৬ AM

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারলেও, দেশের বাইরের সিরিজ বা টুর্নামেন্টেও তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, ‘ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। কিন্তু সাকিব যেহেতু বোলিং অ্যাকশন শুধরে এসেছেন, তাই তার আরও কিছু ম্যাচ দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মিঠু।’

মিডিয়া বিভাগের চেয়ারম্যান বলেন, ‘লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। রাজনৈতিক কারণে দেশে তার নিরাপত্তা শঙ্কার বিষয়টি স্পষ্ট। তবে দলের প্রয়োজনের মুহূর্তে দেশের বাইরের কোনো সিরিজ বা টুর্নামেন্টে তার না থাকার বিষয়টি অনেকের কাছেই বোধগম্য নয়। বোলিং অ্যাকশনে সমস্যা থাকাকালীন বোর্ডের যুক্তি ছিল, শুধু বোলার সাকিবকে দলে জায়গা পাওয়ার যোগ্য হিসেবে দেখছেন না নির্বাচকরা। কিছুদিন আগে সেটাও শুধরে এসেছেন সাকিব।’

তিনি আরও বলেন, ‘সাকিব পাকিস্তান সুপার লিগেও খেলেছে। পিএসএলে সাকিবের পারফরম্যান্স তেমন স্বস্তিদায়ক না হলেও দলের হাল বিবেচনায় সাকিবের অভিজ্ঞতাকে অপ্রাসঙ্গিক মনে করার সুযোগ নেই। তবে বোর্ডের পালাবদল এবং দলের ক্রমাগত ব্যর্থতার মধ্যেও সাকিবের প্রসঙ্গ খুব একটা সামনে আসছে না।’

সাকিবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুরুতেই তার ভূয়সী প্রশংসা করেন মিঠু। তিনি বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ১০০ বছরে সাকিব ১-২টা বের হয়। তাকে অন্য কারো সঙ্গে তুলনা করা যায় না। যেকোনো দলে সে একজন ব্যাটার হিসেবেও মাঠে নামতে পারে, বোলার হিসেবেও। সে ভালো না খেললে এতদিন তো সেরা অলরাউন্ডার থাকে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাকিবের অভাবটা হবে। তবে দলের চাহিদা যদি ওরকম আসে, আবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে।’

দলে সাকিবের সুযোগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আমি আগেও বলেছি, এটা আমাদের নির্বাচকরাও বলেছে যে তাদের চিন্তাভাবনায় আছে, সবার চিন্তা-ভাবনাতে আছে। দুইটা দুই জিনিস। একটা তার রাজনৈতিক ক্যারিয়ার, ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই।’

সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে...ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক....ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)...তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাকিব আল হাসান   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close