সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পরিবারের অন্যায়ের প্রতিবাদ করায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছেলে!
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২:০৫ AM

কুমিল্লার চৌদ্দগ্রামে আপন মা-বোনের অন্যায় কাজের প্রতিবাদ করায় মধ্যরাতে শামছুল আলম বাবু (২৬) নামের এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে। 

আপন ছেলেকে মা-বোনের নির্দেশে তুলে নেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ছেলেটিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আজ রাতের মধ্যে নিয়ে আসার বিষয়ে তার মা-বোনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, কবরুয়া গ্রামের কুয়েক প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে শামছুল আলম বাবু। পেশায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রী বাবু এলাকায় ভালো এবং কর্মঠ ছেলে হিসেবে পরিচিত। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা তার নেই। দীর্ঘদিন ধরে মা-বোনের অনৈতিক কাজের বাঁধা দিয়ে আসছিল বাবু। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (৭ই জুলাই) মধ্যরাতে বাবুকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ধারী ৭-৮ জন যুবক। তুলে নেয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়লে পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এ সময় তারা বাবুকে মারধর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর মঙ্গলবার সকালে গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে চৌদ্দগ্রাম থানার এস.আই শামছুল আরেফিন ঘটনাস্থলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন, “বাবু এলাকায় একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো অ-সামাজিক অপরাধের কোন অভিযোগ কিংবা রেকর্ড নেই। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার সন্ধান ও দোষীদের বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সুমন বলেন, “একজন তরুণকে এভাবে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত বাবুকে উদ্ধার করে ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফিন জানান, ৯৯৯ এ কল পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যাই। মা-বোন জানিয়েছে তাদের ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে তারা। তবে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী জানায় ছেলেটি নিরপরাধ এবং মাদকমুক্ত। এসময় বাবুর মা ও বোনকে রাতের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এনে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলেকে মধ্যরাতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে আপন মা ও বোন। আমরা ঘটনাটি জেনে দ্রুত পুলিশ পাঠাই এবং পরিস্থিতি শান্ত করি। ছেলেটিকে দ্রুত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে থানায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পরিবার   অন্যায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close