বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির হলের ক্যান্টিনে পঁচা মাংস রান্নার অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:৪৪ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ১০:৪৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে পঁচা মাংস রান্নার অভিযোগ পাওয়া গেছে। 

কনজিউমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) ঢাবি শাখার পরিচালিত এক অভিযানে হলের ক্যান্টিনে পঁচা মাংস পাওয়া গেছে। এছাড়াও, সেখানে রান্নায় একই তেল বারবার ব্যবহার করতে দেখা গেছে। এক বেলার অতিরিক্ত খাবার অন্য বেলায় খাওয়ানোরও অভিযোগ উঠেছে ক্যান্টিন মালিকের বিরুদ্ধে। 

জানা গেছে, ইতিপূর্বেও কয়েকবার ক্যান্টিনে পঁচা মাছ-মাংস রান্নার অভিযোগ এসেছে। ক্ষতিকর টেস্ট সল্ট, পামওয়েল ও অপরিষ্কার ব্যবস্থাপনার বিষয়টিও উঠে এসেছে সিওয়াইবির অভিযানে।

এ বিষয়ে সিওয়াইবি ঢাবি শাখার সভাপতি মো: সুলতান মাহমুদ বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলে ইতিপূর্বে বেশ কয়েকবার অনিয়ম পেয়েছি এবং সেটা হল প্রশাসনের মাধ্যমে ক্যান্টিন ম্যানেজারকে জানানো হয়েছে। কিন্তু যেহেতু এগুলোর সমাধান না হয়ে বরং পঁচা মাছ-মাংস রান্না করা হচ্ছে। সুতরাং হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে ভোক্তা অধিদপ্তরে মামলা করার বিষয়ে চিন্তা করা হচ্ছে।  

হলের আবাসিক শিক্ষার্থী রায়হান কবির বলেন, হলের খাবার খেয়ে পেটের পীড়ায় ভুগছি। গত ২ দিন পূর্বে ক্যান্টিন থেকে মুরগী নিয়ে খেতে গিয়ে পঁচা গন্ধ পেয়ে আর খাওয়ার কোন ইচ্ছে হচ্ছে না। হল প্রশাসনের জরুরী পদক্ষেপ কামনা করছি। 

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ক্যান্টিনের বিষয়ে এর আগেও অভিযোগ পেয়েছি। এ বিষয়ে হলের ক্যান্টিন কমিটির মিটিংয়ে বসার কথা রয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   হল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close