বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মাকে হারিয়ে ভুল রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:০৩ AM
ফাইল ছবি

ফাইল ছবি

হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখে গত ৩০ জুন মায়ের সঙ্গে সিলেট থেকে ট্রেনে করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ি ফিরছিল কিশোরী (১৭)। গন্তব্য ভানুগাছ স্টেশন। সিলেট থেকে আসনবিহীন টিকিট কাটেন তারা। ট্রেনের বগিতে ছিল অনেক ভিড়। কিন্তু বিপত্তি ঘটে কুলাউড়া জংশনে ট্রেন পৌঁছার পর ওই কিশোরী ভানুগাছ স্টেশন মনে করে সেখানেই নেমে পড়ে। এ সময় মাকে খুঁজে না পেয়ে কিশোরীর সন্দেহ হয়। এরই মধ্যে ট্রেনও ছেড়ে চলে যায়। 

ফলে বাড়ি ফিরতে পরবর্তী ট্রেনের অপেক্ষা করছিল সে। একপর্যায়ে আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনা গত ৩০ জুনের। 

এমনকি ওই যুবক কিশোরীকে ফেরত দেওয়ার কথা বলে তার এক আত্মীয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ হাজার টাকাও দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (৮ জুলাই) কুলাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্তার আলীকে গ্রেপ্তারও করা হয়েছে।

জানা গেছে, আক্তার আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে। তিনি পেশায় প্রাইভেটকারের চালক। কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে প্রতিদিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। 

মামলার এজাহার ও কিশোরীর স্বজন সূত্র জানায়, কিশোরীর পরিবার খুবই দরিদ্র। ভুলে কুলাউড়া রেল স্টেশনে নামার পর প্রাইভেটকার চালক আক্তার তাকে বাড়ি পৌঁছে দেবেন বলে জানান। এতে কিশোরী রাজি হয়ে গাড়িতে উঠে পড়ে। আক্তার সিলেট নগরে একটি আবাসিক হোটেলে তাকে নিয়ে উঠেন। সেখানে কিশোরীকে একটি বাহিনীর পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান। একপর্যায়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে (কিশোরী) একাধিকবার ধর্ষণ করেন। নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি  মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর আক্তার তার কাছ থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে যান। ওই মুঠোফোনে থাকা কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে তিনি ইমুতে কথা বলেন। এ সময় তিনি নিজেকে একটি বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে জানান, কিশোরী তার হেফাজতে রয়েছে। তাকে ফেরত দিতে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে হবে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সোমবার (৭ জুলাই) রাতে সিলেট নগরের কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও গাড়ি চালক আক্তার আলীকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক দেওয়ান গণমাধ্যমকে বলেন, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আক্তার আলী তার অপরাধ স্বীকার করেছেন। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ভুল   রেলস্টেশন   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close