বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:০১ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ১০:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হঠাৎ করেই দেশ ছেড়ে বছর পাঁচেক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। বর্তমানে সেখানেই একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি। যুক্ত হয়েছেন স্থানীয় বিভিন্ন পণ্যের প্রচারণায় এবং গড়ে তুলেছেন নিজস্ব জীবনধারা।

দুই মাস আগে পিয়া জানিয়েছিলেন, বছরের শেষদিকে বিয়ের পরিকল্পনা রয়েছে তার। তবে অপেক্ষা না করে আগেই চুপিসারে বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা যায়।


সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিয়ের কিছু রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পিয়া। যদিও এখনো পর্যন্ত স্বামীর নাম-পরিচয় গোপন রেখেছেন তিনি। জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নন।

দেশ ছাড়ার আগে পিয়ার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারে রয়েছে তার একমাত্র কন্যাসন্তান, যাকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন পিয়া বিপাশা।

তার বড় পর্দায় অভিষেক ঘটে ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এরপর শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পিয়া, তার জায়গায় নেওয়া হয় অপু বিশ্বাসকে।

উল্লেখ্য, পিয়া বিপাশা শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন। ২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিনয় করেন তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মার্কিন   স্বামী   পিয়া বিপাশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close