প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৮:০৭ পিএম

এক ভুয়া চক্ষু চিকিৎসক ও বাইতুল অজুল নামের প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ভুয়া চক্ষু চিকিৎসক ও বাইতুল অজুল নামের প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান নেতৃত্বে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে ভুয়া মেডিকেল টিমের বিরুদ্ধে অভিযান পরিচালনা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়েও তাজমুল হোসেন নামের এই ভুয়া চক্ষু চিকিৎসক রোগীদের চিকিৎসা প্রদান করে আসছেন বলে জানা যায়।
আজ কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসন ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের অনুমতি ছাড়াই ভুয়া মেডিকেল টিমের মাধ্যমে চক্ষু ক্যাম্প করছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রকে জানালে, তিনি সঙ্গে সঙ্গে দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশনারকে ব্যবস্থা নেবার জন্য নির্দেশ দেন। দ্রুত সহকারী (ভূমি) কমিশনার ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম হাজির হয় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে।
মেহেরপুর বাড়াদির বাইতুল অযুল আই প্রাইমারি সেন্টার নামের একটি প্রতিষ্ঠান চক্ষু চিকিৎসা করছে এক ভুয়া চক্ষু চিকিৎসক। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহিবুল্লাহ তাদের সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখেন ভুয়া চিকিৎসক। এসময় দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশন কে এইচ তাসফিকুর রহমান ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের জেল।
উল্লেখ্য, গত মে মাসেও মুজিবনগরে এই টিমকে স্থানীয় প্রশাসন তাদেরকে জরিমানা করেন। এরা কখনো আল মদিনা বা একেক জায়গায় একেক ধরনের টিমের নাম ব্যবহার করে থাকে বলে জানা যায়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহিবুল্লাহ বলেন, “আইনানুযায়ী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবার কারণে তিনি শুধু চক্ষুই নয় কোন প্রকারের কোন রোগের পরীক্ষা করতে পারবে না। সে কারণে সে দোষী।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, “আমার পরিষদে কে বা কারা চুক্ষ ক্যাম্প করছে তা আমি জানি না। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশন পাঠান। তবে তারা মেডিকেল ক্যাম্পের নামে মানুষকে প্রতারণা করছে।”
দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশন কে এইচ তাসফিকুর রহমান বলেন, “কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে ভুয়া মেডিকেল টিমের মাধ্যমে চক্ষু ক্যাম্প করছে। মেহেরপুর বাড়াদির বাইতুল অজুল আই প্রাইমারি সেন্টার নামের একটি প্রতিষ্ঠান চক্ষু চিকিৎসা করছে। তাদের সার্টিফিকেট সন্দেহ হয়। এসময় চক্ষু চিকিৎসা তাজমুল হোসেন স্বীকার করেন তিনি একজন স্বাস্থ্য সহকারীর অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি এ ধরনের কার্যক্রম যাতে না চালায় তার জন্য সতর্ক করা হয়। এবং এই ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।”