শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে টিআর প্রকল্পে অনিয়ম, গ্রামবাসীর বাঁশ দিয়ে সাঁকো সংস্কার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৪৭ পিএম
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে টিআর প্রকল্পের আওতায় বাঁশের সাঁকো মেরামতের কাজে চরম অনিয়মের অভিযোগ।

রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে টিআর প্রকল্পের আওতায় বাঁশের সাঁকো মেরামতের কাজে চরম অনিয়মের অভিযোগ।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে টিআর প্রকল্পের আওতায় বাঁশের সাঁকো মেরামতের কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শৌলমারী ইউনিয়নের এক ইউপি সদস্য মোজাফফর হোসেন।

আরো জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের ৩য় পর্যায়ের টিআর (ত্রাণ ও পুনর্বাসন) প্রকল্পে মোন্নাফের বাড়ি সংলগ্ন এলাকার একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু সাঁকো মেরামতের জন্য কোনো পণ্য বা উপকরণ সরবরাহ না করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই বাঁশ সংগ্রহ করে কাজ চালানো হয়েছে।

সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে দেখা যায়, সাঁকোটিতে আগের পুরোনো বাঁশ, সুতলি ও জিয়া তার ব্যবহার করা হয়েছে। নতুন করে বাঁশ দিয়ে মেরামত করা হলেও সেই বাঁশ এসেছে আশপাশের কয়েকটি পরিবার থেকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, “সরকার যদি বরাদ্দ দিয়ে থাকে, তাহলে গ্রামবাসীর কাছ থেকে বাঁশ কেন নেওয়া হলো? বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আর এতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা গেছে। কোনো সরকারি ক্রয় নেই, নেই নির্মাণের সুনির্দিষ্ট কোনো হিসাব বা কাজের তালিকা।

অভিযোগ ইউপি সদস্য মোজাফফর হোসেনের বিরুদ্ধে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় না করে নিজ সুবিধায় ব্যবহার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহুবর মুন্সি বলেন, “টাকার গন্ধ আমরা পাই নাই। অথচ কাগজে-কলমে কাজ শেষ, টাকা উত্তোলনও হইছে। এটা স্পষ্ট অনিয়ম।”

আরেক গ্রামবাসী বকুল বলেন, “সরকার ১ লাখ ৫০ হাজার টাকা দিছে, কিন্তু সেই টাকায় কিছুই কেনা হয় নাই। আমরা নিজেরাই বাঁশ দিছি তাহলে টাকা গেলো কোথায়?”

এলাকাবাসীর দাবি, “সরকারি অর্থে জনগণের উন্নয়ন হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে পুরো উল্টো। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণের সম্পদ নিয়ে এমন কারচুপি করবেন এটা মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এ প্রকল্পের ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রকল্পের অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন উচ্চমহলের দৃষ্টি কামনা। এই ধরনের অনিয়ম শুধু স্থানীয় উন্নয়নকে ব্যাহত করছে না, জনমনে সরকারের প্রতি আস্থাও কমিয়ে দিচ্ছে। রৌমারীর সচেতন নাগরিক সমাজ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইউপি সদস্য মোজাফফর হোসেনকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, “বিষয়টা খোঁজ খবর নিয়ে জানানো হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, “আমাদের পক্ষ থেকে কাজ এখনো শেষ হয়নি। কাজ সঠিক ভাবে বুঝে নিবো তার পর বিল।”
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার এর সাথে কথা হলে তিনি বলেন, “অনিয়মের বিষয়টির ব্যাপারে প্রকল্প কর্মকর্তা ও চেয়ারম্যানকে সরেজমিনে কাজ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   টিআর   প্রকল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close