মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ভূমিকার প্রশংসা
ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে পাকিস্তানের প্রস্তাবকে হোয়াইট হাউসের স্বাগত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করার পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের মধ্যস্থতাকে ঘিরেই ইসলামাবাদ এই মনোনয়ন দিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, “এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

এর আগে, পাকিস্তান সরকার জানিয়েছিল, চলতি বছরের ৬ মে থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময়ে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়। এ ঘটনায় নরওয়ের নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ইসলামাবাদ।

উল্লেখ্য, এর আগেও ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য বাডি কার্টার। তখন ইসরায়েল-ইরান উত্তেজনা নিরসনে ট্রাম্পের ভূমিকা ছিল সেই প্রস্তাবের ভিত্তি।

এছাড়া, গত জুনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ট্রাম্পের শান্তির জন্য কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে তাকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করেছিলেন। বিষয়টি তখন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি নিশ্চিত করে বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে কূটনৈতিক ভূমিকা পালন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”

ট্রাম্প নিজেও নোবেল শান্তি পুরস্কার নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “আমি যুদ্ধ থামিয়েছি, অথচ নোবেল শুধু লিবারেলদের জন্য— তাই ওরা আমাকে দেবে না।”

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আরব নিউজ, জিও নিউজ.

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   স্বাগত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close