শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইল জেলা কারাগারে মশক নিধন কার্যক্রম শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৫০ AM

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু , চিকুনগুনিয়া প্রভৃতি মশক বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কারা মহা-পরিদর্শকের নির্দেশনায় সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলা কারাগারে মঙ্গলবার (৮ জুলাই) সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার সহযোগিতায় ও কারাগারে কর্মরত সকল কর্মচারী ও তাদের স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও কারাবন্দীরাও স্বতঃস্ফূর্ত ভাবে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এসময় কারা অভ্যন্তরে ও বাহিরে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানোর পাশাপাশি  মশার লার্ভা ধ্বংসের ঔষধও ছিটানো হয়।

এ সময় টাঙ্গাইলের জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, সহকারী সার্জন ডাঃ আবিবুর রহমান, জেলার মো: হাবীবুর রহমান ও অন্যান্য কর্মকর্তাসহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জেল সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, কারা মহা-পরিদর্শক মহোদয়ের নির্দেশনায় সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলা কারাগারের ভেতর ও বাহিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। কারা অভ্যন্তরে দায়িত্বরত কর্মকর্তা - কর্মচারী ও কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   জেলা   কারাগার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close