বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শতাধিক বাংলাদেশিকে পথে বসিয়েছে নাইজেরিয়ান চক্র, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১২:১২ পিএম

ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক বাংলাদেশির কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ানসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

সোমবার (৭ জুলাই) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।

আটককৃত নাইজেরিয়ান নাগরিকেরা হলেন ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল। আর গ্রেপ্তার বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তার।

র‌্যাব-১ জানায়, গত রোববার থেকে সোমবার পর্যন্ত বসুন্ধরা ও মিরপুরের পল্লবী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যাবহৃত ২টি ল্যাপটপ, ৪টি আইফোন, ৩টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি বাটন মোবাইল ফোন, ১টি ট্যাব, ১টি ওরিকো ব্র্যান্ডের হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম শ্রেণির ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র বিভিন্ন দফায় অর্থ আত্মসাৎ করছে। একই সঙ্গে ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে করে চক্রটি সুকৌশলে প্রতারণার ফাঁদ তৈরি করে। বিশ্বাস অর্জন করলেই হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রতারণা বর্তমানে ব্যাপক হারে বেড়েছে এবং চক্রটি তথ্যপ্রযুক্তির দিক থেকে যথেষ্ট দক্ষ। প্রতারণার ক্ষেত্রে তারা বিদেশি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ব্যবহার করে অথবা ভুয়া অনলাইন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে তার সঙ্গে সোশ্যাল মিডিয়া নম্বর সংযুক্ত করে।’

তিনি বলেন, ‘‘ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন বিদেশি সোশ্যাল মিডিয়া নম্বর অনুসন্ধান করে নিশ্চিত হওয়া যায়, চক্রটিতে কিছু নাইজেরিয়ান নাগরিক জড়িত, যারা বাংলাদেশি মেয়েদের মিডিয়া হিসেবে ব্যাবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ক্যাশ ইন/ক্যাশ আউট করে প্রতারণার ফাঁদ তৈরি করে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিশ্বাস অর্জনের জন্য এদের মধ্যে থেকে একজন বিত্তবান বিদেশি নাগরিক সাজেন। ফেসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে তারা প্রতারণা করতেন। এক্ষেত্রে তারা ফটোশপ করা বিভিন্ন ধরনের ছাড়পত্র ও সার্টিফিকেট বানিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে প্রথম ধাপে সামান্য অর্থ হাতিয়ে নিত। পরবর্তী সময়ে কাস্টমস ক্লিয়ারেন্স অথবা বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হতো, যেখানে অনেকেই প্রলুব্ধ হয়ে টাকা দেন।’

লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম বলেন, ‘গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিক কোকো ও ইমানুয়েল প্রায় ২ বছর এই প্রতারণার সঙ্গে জড়িত। তাদের সহযোগী সুইটি আক্তার ৩ মাস আগে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এদের মধ্যে কোকো বছর খানেক আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ছাড়া পেয়ে আবারও প্রতারণায় কাজে লিপ্ত হয়ে পড়েন। তাদের কাছে ২টি নগদ ও বিকাশ অ্যাকাউন্টে প্রায় ১৮ লাখ টাকার স্টেটমেন্ট পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার বিদেশি দুই নাগরিকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে তারা স্বীকার করেছে। একজনের পাসপোর্ট আগেই জব্দ করা হয়েছে। বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ না থাকলে বাড়ি ভাড়া বা সাবলেট না দেওয়ার অনুরোধ জানান তিনি।’

এক প্রশ্নের জবাবে র‍্যাব-১-এর অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত শতাধিক নাগরিকের কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে। কেউ ৫০ হাজার দিয়েছেন, কেউ এক লাখ দিয়েছেন। এ চক্রে দেশি-বিদেশি আরও কিছু ব্যক্তি জড়িত। তদন্ত করে তাদেরও গ্রেপ্তার করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাইজেরিয়া   বাংলাদেশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close