বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:৩৯ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৯:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (৭ জুলাই) রাতে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। 

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।

এরআগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়া কাপ নিশ্চিত করার পর অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন। বাফুফে গতকাল হাতিরঝিলে গভীররাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত দেড় কোটি টাকা এখনো দিতে পারেনি ফেডারেশন কর্তারা। অথচ ফেডারেশনের কর্তারা (বিশেষ করে একজন সহ-সভাপতি) শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ঋতুপর্ণা   পুরস্কার   বাফুফে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close