প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:৩২ পিএম

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের ছাদ বাগান পরিদর্শন ও পরামর্শ প্রদান করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ।
সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের ছাদ বাগান পরিদর্শন ও পরামর্শ প্রদান করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে পরিদর্শনকালে কৃষি কর্মকর্তারা ছাদ বাগানে ব্যবহৃত আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। প্রকৌশলী ইকবাল হোসেন শাহেদের সাথে ছাদ বাগান পরিদর্শনে উপস্থিত ছিলেন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজ উল্লাহ, ইকবাল হোসেন শাহেদ ও তার ছোট ভাই
প্রকৌশলী মেহেদী হাসান শোভন।
তখন কৃষি কর্মকর্তারা বলেন, “ছাদ বাগান নগর কৃষির একটি সম্ভাবনাময় ক্ষেত্র, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
প্রকৌশলী ইকবাল হোসেন শাহেদ বলেন, “এই ছাদ বাগান গড়ে তোলায় সবচেয়ে বড় অবদান রয়েছে আমার মায়ের। তিনি অনেক সময় ও পরিশ্রম দিয়ে ধাপে ধাপে এটি তৈরি করেছেন, আমি শুধু তাকে সহযোগিতা করেছি। এই বাগানটি আমাদের পরিবারের একটি শান্তির স্থান হয়ে উঠেছে, যেখানে ছোট থেকে বড় সকল সদস্য সময় কাটায়, গাছপালার যত্ন নেয় এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে। ভবিষ্যতে আমরা বাগানটিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছি যাতে এটি শুধু আমাদের জন্য নয়, অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, “ছাদ বাগান আধুনিক নগর কৃষির একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। প্রকৌশলী ইকবাল হোসেন শাহেদের পরিশ্রম ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এটি শুধু পরিবারের জন্য নিরাপদ খাদ্যই নিশ্চিত করছে না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও সহায়তা করছে। উপজেলা কৃষি অফিস থেকে আমরা সবসময় এমন উদ্যোগকে উৎসাহিত করি এবং প্রয়োজনে কারিগরি সহায়তাও প্রদান করে থাকি। আশা করি, শাহেদ স্যারের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
সম্প্রতি সোনাগাজী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আগ্রহী ৫০ জন কৃষককে ছাদ বাগান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এ ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএএম