শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেফালির মৃত্যুর ৯ দিন পর কী লিখলেন তার স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৯:১১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীর মায়া কাটিয়ে গত ২৭ জুন চলে গেছেন সংগীতশিল্পী শেফালি জরিওয়ালা। তার মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন স্বামী পরাগ ত্যাগী। অশ্রুসিক্ত চোখে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন। এবার শেফালির সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেন পরাগ।

গতকাল রবিবার (৬ জুলাই) শেফালির সঙ্গে একগুচ্ছ শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতিবার তোমাকেই ভালোবাসব। তোমাকেই শুধু ভালোবেসে যাব।’


পরাগের এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন তার অনুরাগীরাও। কিছুদিন আগেও স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি।

পরাগ লিখেছিলেন, ‘কাঁটা লাগা’র জন্য চিরকাল মনে রাখা হবে ওকে। কিন্তু ওকে আমরা যে ভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিশিখা যেন ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে অবিচল।

তিনি আরো লিখেছেন, বন্ধু হিসেবেও শেফালি দারুণ ছিলেন। তার কথায়, ‘ওর ঔজ্জ্বল্যে সবাই আলোকিত হতো। তার জীবনযাপন প্রেরণা জোগাত।’

পরাগ আরো লিখেছেন, “শেফালিকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চাই।” যা নেটিজেন এবং ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

তথ্যসূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শেফালি   মৃত্যু   স্বামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close