বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুমিয়েই আয় ৯ লাখ রুপি!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে নিয়মিত ও গভীর ঘুমের গুরুত্ব তুলে ধরতে ভারতের বেঙ্গালুরু ভিত্তিক একটি প্রতিষ্ঠান আয়োজন করেছে অভিনব প্রতিযোগিতা ‘স্লিপ ইন্টার্নশিপ’। সম্প্রতি পুনের তরুণী পূজা মাধবওবাহাল এতে অংশ নিয়ে ৯ ঘণ্টা ঘুমিয়ে ৯.১ লাখ রুপি আয় করেছেন।

বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান ওয়েক-ফিট ঘুম নিয়ে গবেষণার অংশ হিসেবে প্রতি বছর আয়োজন করে ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামক এই প্রতিযোগিতা। এ বছরের নির্বাচিত ১৫ জন অংশগ্রহণকারীকে টানা দুই মাস মনিটর করা কক্ষে প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমাতে হয়। এসময় তাদের ঘুমের মান, হৃদ্স্পন্দন ও স্ট্রেস লেভেল পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, সেরা পারফরম্যান্সের জন্য পূজাকে দেওয়া হয় প্রধান পুরস্কার। বাকি ১৪ জন পান ১ লাখ রুপি করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত ছিল ন্যূনতম বয়স ২২ বছর হতে হবে, আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা বাতিল বলে গণ্য হবে, একাধিকবার আবেদন করা যাবে না, আগের বছরের অংশগ্রহণকারীরা পুনরায় আবেদন করতে পারবেন না এবং আয়োজকের কর্মী ও তাদের আত্মীয়দের অংশগ্রহণ করতে পারবে না।

পুরস্কার পেয়ে পূজা বলেন, “নিয়মিত ও গভীর ঘুমের প্রয়োজনীয়তা এখান থেকে শিখলাম, সঙ্গে পেলাম বিশাল পুরস্কার।”

ঘুম নিয়ে সচেতনতা তৈরির এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সোর্সঃ ইন্ডিয়ান এক্সপ্রেস 

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  ঘুম   আয়   রুপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close