মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাকৃবিতে চালু হলো অনলাইন চাকরির আবেদন পদ্ধতি
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৭:১৪ PM

ডিজিটাল ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির আবেদন করা যাবে অনলাইনে। এতে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে 'ইন্টিগ্রেটেড ই-ফর্ম সিস্টেম' এর মাধ্যমে এই অনলাইন আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই উদ্যোগের ফলে চাকরিপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সেবা আমাদের নিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ করে তুলবে।” তিনি এই ব্যবস্থাটি স্বল্প সময়ে চালু করতে যাঁরা কাজ করেছেন, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের কর্মকর্তারা।

শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনলাইন চাকরির আবেদন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   চালু   হলো   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close