সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
মিরসরাইয়ে অটোরিকশা-লরির সংঘর্ষে নিহত ১
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:০৬ পিএম
লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় মিরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা (৫) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান।

প্রত্যক্ষদর্শী রাফি বলেন, “আজ বিকালে একটি সিএনজি অটোরিকশা কলেজ রোডের মাথায় আসলে হঠাৎ ব্রেক করে। এসময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।”

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই জিয়া বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই থানাধীন পৌরসভাস্থ মিরসরাই বাজারে রাস্তার পূর্বপাশে চট্টগ্রাম মুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। এবং আলিফা নামের একজন শিশুর মৃত্যু হয়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মিরসরাইয়   অটোরিকশা   নিহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close