সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
রাজবাড়ি সরকারি কলেজে উপাধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি
রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৭:৪৫ PM
উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান।

উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান।

রাজবাড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজবাড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কিছু সক্রিয় সদস্য।

মানববন্ধনে অংশ নিয়ে রাহিত মোল্লা, আনতাফ, তুষার ও রাসেলসহ অন্যান্যরা বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গত ২ জুলাই প্রফেসর মো. হাবিবুর রহমানকে রাজবাড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি এর আগেও ২০১০ সালের ৪ মে থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত প্রায় ১৪ বছর এ কলেজে কর্মরত ছিলেন।”

বক্তারা অভিযোগ করে বলেন, “তার পূর্ববর্তী কর্মকালীন সময়ে তিনি নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে নানা সুবিধা ভোগ করেছেন।”

দাবি করা বলা হয়, “তিনি কলেজে থাকা অবস্থায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছেন, জাতীয় দিবসে বক্তৃতাকালে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাসে ছাত্রলীগপন্থী ছাত্রীদের অনিয়মতান্ত্রিকভাবে সীট বরাদ্দ দিয়েছেন।”

তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক অবস্থান স্পষ্ট। যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ তার বক্তৃতা প্রদান শিক্ষার্থীরা মেনে নেবে না বলেও জানান বক্তারা।

এছাড়াও, মানববন্ধন শেষে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর অধ্যক্ষের মাধ্যমে ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ি   উপাধ্যক্ষ   স্মারকলিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close