শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পরিকল্পিত নগরায়ণ গড়তে বৃক্ষরোপণ এর বিকল্প নেই : জেলা প্রশাসক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:০৩ পিএম
 অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন।

অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, “পরিকল্পিত নগরায়ণ গড়তে বৃক্ষরোপণ এর বিকল্প নেই, বৃক্ষই আমাদের একমাত্র বন্ধু, আমাদের সুস্থ রাখতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে থাকে, সেই সাথে আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি নগরের সৌন্দর্য বর্ধনে বৃক্ষের অবদান অপরিসীম। আসুন আমরা সকলে আমাদের চারপাশে নিজে বৃক্ষ রোপণ এর পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করি।”

আজ সোমবার (৭ই জুলাই) সকালে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্‌বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সুস্থ পরিবেশ রেখে যেতে চাই যাতে করে তারা শারীরিক ও মানুষিক বিকাশে সুস্থ ধারার জীবন ধারণে বৃক্ষ সহায়ক ভূমিকা পালন করে।”

এরপর সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান সহ জেলা প্রশাসন, বনবিভাগ এর কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন নার্সারি মালিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৭ দিন ব্যাপী এই মেলা ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। মেলাটি আগামী ১৩ ই জুলাই পর্যন্ত সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্নরকম ফল ও ফুলের গাছের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে ও বনায়ন এর উপযোগী বিভিন্ন প্রকার বৃক্ষ রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নগরায়ণ   বৃক্ষরোপণ   জেলা প্রশাসক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close