বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালমনিরহাটে স্কুলের কক্ষে পিয়নের ঝুলন্ত মরদেহ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৫১ পিএম

লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে সাইফুল ইসলাম (৩৮) নামে এক দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা সিদ্দিকা জানান, তিনি প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে প্রথমেই সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্কুল পুলিশকে অবহিত করেন।

নিহত সাইফুল ইসলামের ভাই বকুল বলেন, “তার কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না । এ বিষয়ে আমরা কিছুই জানতাম না ।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছায়া বেগম বলেন, “পরশুদিনও তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখেছিলাম। পরদিন ফোন করলেও সে রিসিভ করেনি। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। মাঝখানে স্কুল বন্ধ ছিল। তার ১০ লাখ টাকার একটি ঋণ ছিল, যা সম্প্রতি পরিশোধ হয়ে গেছে। কিন্তু সে এমন সিদ্ধান্ত নিল কেন, বুঝতে পারছি না।”

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী মিয়া জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার জিহ্বায় কামড়ের চিহ্ন ছিল এবং গলায় নাইলনের রশি প্যাঁচানো ছিল।

স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   স্কুল   কক্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close