শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে চলছে গণতান্ত্রিক ছাত্রসংসদের বৃক্ষমেলা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৩৬ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৬:১২ PM

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ঢাবিতে চলছে দুদিনব্যাপী ফল উৎসব ও বৃক্ষমেলা।

সোমবার (৭ জুলাই) ঢাবির কলাভবন সংলগ্ন বটতলায় শুরু হয়েছে এই কার্যক্রম। সেখানে সুলভ মূল্যে গাছ ক্রয়ের পাশাপাশি বিনামূল্যে মৌসুমী ফল খাওয়ার সুযোগ রয়েছে দর্শনার্থীদের। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃক্ষমেলায় মোট ২৫টি স্টল রয়েছে। প্রত্যেকটি স্টলের নামকরণ আলাদাভাবে নজর কেড়েছে সবার। সেগুলো জুলাই গণঅভ্যুত্থানের নানা কর্মসূচি ও শহিদদের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও এতে ঠাঁই পেয়েছে আন্দোলনের সময়কার বেশ কিছু শব্দ।

জুলাইয়ের কর্মসূচিগুলোর মধ্যে বাংলা ব্লকেড, কম্পিলিট শাটডাইন, লং মার্চ টু ঢাকা, রিমেম্বারিং আওয়ার হিরোস, পরশু নয় কাল, নয় দফা ও এক দফার নামে স্টল রয়েছে। এছাড়াও, ভাতের হোটেল, জেন জি নামেও রয়েছে দুটি স্টল।

আর বাদবাকি স্টলসমূহের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামে। সেখানে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ থেকে শুরু করে রয়েছে রোহিঙ্গা শহীদ নুর মোস্তফার নাম।

গণতান্ত্রিক ছাত্রসংসদের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ঢাবির ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাকিবুল বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। এখানে সুলভ মূল্যে গাছের চারা কিনতে পারছি। আমরা ছাত্রসংগঠনগুলোর কাছে এমন কাজই প্রত্যাশা করি।

মাহিয়া নামক এক নারী শিক্ষার্থী বলেন, ‘এখানে দেখলাম ফ্রি তে ফল খাওয়াচ্ছে। এছাড়াও খুব কম দামে বিভিন্ন দরকারি গাছের চারা পাওয়া যাচ্ছে।
এটা শিক্ষার্থীরা ইতিবাচকভাবেই নিচ্ছে।’  

সার্বিক বিষয়ে কথা হয় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার সদস্য সচিব মহির আলমের সাথে। তিনি বলেন, আমরা প্রথমে চিন্তা করছিলাম শিক্ষার্থীর জন্য শুধু ফল উৎসব করব। পরে ভাবলাম এখন যেহেতু বর্ষাকাল গাছের চারাও কম দামে বিক্রি করতে পারি। তাই আমরা এ বৃক্ষ মেলার আয়োজন করি। 

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের দুদিন ব্যাপী মেলার প্রথম দিন ছিল আজকে। আশা করে আগামীকালও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় আসবে।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   চলছে   গনতান্ত্রিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close