প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৩১ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৫:৩৬ PM

সাপাহারে জোরপূর্বক ফলন্ত আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলন্ত আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমান সাপাহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত শনিবার (৫ জুলাই) বিকেলে এ ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়। সাপাহার থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক জান্নাত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে তিনি জানান, উপজেলার ইসলামপুর গ্রামে তার ভোগ দখলীয় জমির ৫ থেকে ৮ বছরের বারী-৪ ও আম্রপালি জাতের প্রায় ১০০-১৫০টি আমগাছ গত ৫ জুলাই বিকেলে কেটে ফেলা হয়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. বুলবুল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করেন তিনি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বুলবুল ইসলাম বলেন, “ওই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। জমিটি নিয়ে একাধিকবার শালিস হয়েছে। এতদিন বৈধ দলিলপত্র ছাড়াই তারা জমি দখলে রেখেছিলো। গাছগুলো কেটে আমাদের জমি দখলমুক্ত করেছি।”