বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       ● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      ● সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী      ● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      
সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি : হাসনাত আব্দুল্লাহ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:১৫ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ১১:১৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বসুন্ধরার মিডিয়া গ্রুপ ‘ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড’কে হুশিয়ার করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ রবিবার (৬ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালের কণ্ঠের ‘সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত’- এমন একটি প্রতিবেদনের কমেন্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

সেখানে তিনি লিখেছেন, ‘সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।’

এর আগে রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। 

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   বসুন্ধরা মিডিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close