বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল : বিমানমন্ত্রী      ● রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ      ● মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা      ● রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ      ● গুরুদাসপুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহ বাড়ছে      ● রাঙ্গাবালীতে তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক      ● দিনাজপুরের বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা      ● মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ      ● হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু      ● শীতের অসুখ এড়াতে খাদ্যতালিকায় রাখুন ৬ উপাদান      ● কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      
চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় থামছে না মৃত্যুর মিছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে মহাসড়কের চকরিয়া অংশে এক শিশুসহ মোট পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন—চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার বাসিন্দা এবং ডুলাহাজারা বাজারের ‘বাবুল ফার্মেসি’র স্বত্বাধিকারী বাবুল (৫০) ও একই উপজেলার খুটাখালী এলাকার মিজানুর রহমানের ছেলে রনি (২৮)।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিয়া জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ডুলাহাজারা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফার্মেসি ব্যবসায়ী বাবুল। রাত সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আকস্মিক এ ঘটনায় ডুলাহাজারা বাজারের ব্যবসায়ী মহল ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খুটাখালীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
অন্যদিকে, প্রথম দুর্ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী রনিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান রনি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা ও মালুমঘাট হাইওয়ে থানার আওতাধীন চকরিয়া অংশে এক শিশুসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের এ অংশে যানবাহনের বেপরোয়া গতি, সড়কের অপ্রশস্ততা এবং রাতের বেলায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত সৌদিয়া পরিবহনের বাস ও অপর অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close