বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেসিদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের ইতিহাস গড়তে চায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এসেই দারুণ এক জয় পেল মেসির মায়ামি। 

কোচ হিসেবে হাল ধরা হ্যাভিয়ের মাশ্চেরানো তো জানিয়েই দিয়েছেন, এবার আর শুধু অংশ নেওয়ার নয়, শিরোপা নিয়েই ঘরে ফিরতে চায় তার দল।

বিশ্বকাপজয়ী মেসি নেতৃত্বে ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান ক্লাব পোর্তোকে হারিয়ে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি। শেষ ষোলো পর্যন্ত পৌঁছেও থেমে যেতে হয় পিএসজির বিপক্ষে হারে। তবে সেই অর্জন আত্মবিশ্বাস দিয়েছে দলকে, যা কাজে লাগছে ঘরোয়া লিগেও।

সাম্প্রতিক ম্যাচে মেসির জোড়া গোলে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে এখন ষষ্ঠ স্থানে আছে দলটি। শীর্ষে থাকা সিনসিনাতির থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকলেও, হাতে রয়েছে চারটি ম্যাচ-যা সম্ভাবনার দরজা খুলে রেখেছে।

২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছিল মায়ামি। তবে কোচ মাশচেরানোর চোখ এবার আরও বড় লক্ষ্যে। ‘আমাদের লক্ষ্য এখন পরিষ্কার-লিগে প্রতিযোগিতা করা এবং ক্লাবের স্বপ্নপূরণে এগিয়ে যাওয়া। প্লে-অফ নিশ্চিত করে হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ নেওয়া চাই। এরপর অক্টোবরের শেষ দিকে কী হয়, দেখা যাবে,’ বলেন আর্জেন্টাইন কোচ।

জুলাই মাসেই ছয়টি ম্যাচ রয়েছে মায়ামির। এর মধ্যে রয়েছে লিগস কাপের নতুন আসরও। তাই স্কোয়াড ম্যানেজমেন্টে জোর দিচ্ছেন মাশ্চেরানো। তার ভাষায়, “সবাইকে প্রস্তুত থাকতে হবে। এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ছয়-সাতটি পরিবর্তন করাটা আমি পছন্দ করি না। তাই স্কোয়াড ভারসাম্য ধরে রাখাটাই চ্যালেঞ্জ।’’

সব মিলিয়ে, ক্লাব বিশ্বকাপে সাহসী অভিযানের পর এবার নতুন এক মিশনে নামছে ইন্টার মায়ামি। নেতৃত্বে মেসি, পাশে মাশ্চেরানো-সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

এদিকে, মেসির সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়নের আলোচনাও সামনে। বর্তমানে তার চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে, ফলে চাইলে তিনি নতুন প্রস্তাবে সম্মত হতে পারেন। তবে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, ইতিহাস গড়ার এই যাত্রায় মেসি আরো এক মৌসুম থাকবেন মায়ামির সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে তবে কি থাকছেন মেসি? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   ইতিহাস   চ্যালেঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close