বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টানা নয় দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবি দিয়ে আলোচনায় ফিরেছেন নার্গিস ফখরি। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। 

এরপর আরও কিছু কাজ করলেও মাঝে ব্যক্তিগত কারণে হিন্দি সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্যচর্চা ও ফিটনেস রুটিন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

নার্গিস জানিয়েছেন, তিনি বছরে দুইবার নয় দিন করে উপবাস করেন, আর ওই সময় তার একমাত্র ভরসা পানি।

হটারফ্লাই ইউটিউব চ্যানেলে সোহা আলী খানের সঙ্গে আড্ডায় নার্গিস বলেন, “বছরে দুইবার আমি উপবাস করি, কোনো খাবার না-শুধু পানি খাই টানা ৯ দিন। এটা খুব কঠিন। কিন্তু একবার শেষ হলে দেখবেন, পুরো লুকই বদলে যায়। চেহারা চকচক করে, চোয়াল স্পষ্ট হয়ে ওঠে। তবে আমি কাউকে এটা করার পরামর্শ দেব না।’’

নার্গিস জানান, ‘হাউসফুল ৫’ সিনেমার সাফল্যের পর আরও বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। আপাতত তিনি মুম্বাইয়ে থাকবেন। চেষ্টা করবেন হিন্দি সিনেমায় আবার নিয়মিত হওয়ার।

নার্গিস আরো জানান, শরীরচর্চা বা সুস্থ থাকার জন্য কখনো শর্টকাটে বিশ্বাস করেন না তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নয় দিন   পানি   নার্গিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close