বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনিরামপুরে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম

যশোর মনিরামপুর সড়কের মনিরামপুর ডিগ্রী কলেজের সামনে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার দুপুর দেড়টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর পুলিশ ঘাতক বাস ও তার চালক আব্দুল গণিকে আটক করেছে।

নিহতরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে যাত্রীবাহী ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত হন ভ্যানে থাকা ৩ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামকস্থানে গতিরোধ করে বাস ও চালক আব্দুল গনিকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মনিরামপুর   বাস   ধাক্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close