বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ধর্ষণের শিকার হয়ে বিষপান করা সেই কিশোরীকে বাঁচানো গেলো না
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:০৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামে ধর্ষণের শিকার হয়ে বিষপান করা সেই কিশোরী আর নেই। 

গতকাল শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বিষপান করা কিশোরী মোস্তাহিনা (১৪)। এর আগে মোস্তাহিনাকে গত ২১ জুন প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, নিহত মোস্তাহিনা বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের কোদালকাটি গ্রামের বাসিন্দা। সপ্তম শ্রেণির শিক্ষার্থী এই কিশোরী দাদির সঙ্গে তার দাদাবাড়িতে থাকতো। 

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী মো. মোসলেম উদ্দিন (৫৮) দীর্ঘদিন ধরে খাবারের লোভ দেখিয়ে মোস্তাহিনাকে ধর্ষণ করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তাহিনা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে অবস্থার অবনতি ২৮ জুন তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, মৃত্যুর আগে বাবা মাজাহারুল ইসলাম তার মেয়ের কাছে বিষ খাওয়ার কারণ জানতে চাইলে মোস্তাহিনা জানায়, প্রতিবেশী মোসলেম উদ্দীন দীর্ঘ এক বছর ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। পরবর্তীতে ভয়ভীতি দেখালে সে বিষপান করে। 

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে বোচাগঞ্জ থানায় গত ৩০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বোচাগঞ্জ পুলিশ ধর্ষণের অভিযোগে মোসলেম উদ্দীনকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “এ ঘটনায় গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   বিষপান   কিশোরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close