প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:২৯ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৫:৫৩ PM

আত্মপ্রকাশ করলো নতুন দল এসডিপি।
বাংলাদেশে আত্মপ্রকাশ করছে নতুন একটি বামপন্থী রাজনৈতিক দল। দলটির নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)।
আজ রবিবার (৬ জুলাই) রাজধানীর ইস্কাটনে অবস্থিত এসডিপির অস্থায়ী কার্যালয়ে বিকাল পৌনে ৪টা নাগাদ শুরু হয় শুরু হয় দলটির প্রথম কনভেনশন।
অনুষ্ঠানে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সাম্য ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা, চিকিৎসা, শিক্ষা,শিল্প সহ বিভিন্ন বিষয়ে দলটি তাদের প্রস্তাবনা তুলে ধরে।
এ সময় এসডিপি এর সংঠক ফারুক সাদিক স্বদেশ প্রতিদিনকে বলেন, “অনুষ্ঠানে এসডিপির সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক আদর্শ জনগণের কাছে তুলে ধরাই আজকের কনভেনশনের প্রধান উদ্দেশ্য।”
‘প্রথম কনভেনশন’ বলা হলেও দলের পক্ষ থেকে অনুষ্ঠানে কোন সাংগঠনিক কমিটির কথা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে দ্রুত কমিটি দেয়ার আগ্রহ ব্যক্ত করেন এসডিপির সংঠকরা।
স্বদেশ প্রতিদিন/এমএম