বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, বাড়ছে দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভাদ্রের ভরা মৌসুমেও দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ধরা পড়ছে না ইলিশ। ফলে বাজারে সরবরাহ কম, আর দাম ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে বরিশালে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। মাছের সংকটের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ‘জাতীয় মাছ’ হিসেবে খ্যাত ইলিশ।

সরেজমিনে বরিশাল মহানগরের পোর্ট রোডের ইলিশ মোকামে গিয়ে দেখা গেছে, হাতে গোনা কয়েকজন খুচরা ব্যবসায়ী সামান্য কিছু মাছ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন। দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন।

মাছ কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘ইলিশের যে দাম, তাতে মনে হয় আর খাওয়া হবে না। তার চেয়ে অন্য মাছ খাই।’

একই বাজারের খুচরা বিক্রেতা মো. জসিমউদ্দিন বলেন, ‘বাজারে তেমন মাছ আসে না। যা আসে, তা-ও অনেক দামে কিনতে হয়। দুই দিন কোনো মাছ কিনিনি। আজ কিছু মাছ এনেছি বিক্রির জন্য, কিন্তু দাম শুনেই ক্রেতারা চলে যাচ্ছেন।’ তাঁর কাছে থাকা কেজি সাইজের ইলিশের দাম ছিল ২ হাজার ৮০০ টাকা।

অন্য বিক্রেতা মাসুম মৃধা জানান, ‘এক সপ্তাহ আগেও কেজি সাইজের ইলিশ ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। এখন পাইকারি বাজারেই তা ২ হাজার ৮০০ টাকা। আমরা তো কিছু লাভ করেই বিক্রি করতে চাই। আজকে ৮০০-৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ৫০০ টাকা, ৫০০ গ্রামের ২ হাজার এবং ৩০০ গ্রামের ইলিশ ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করছি।’

অন্যদিকে, নদীতে ইলিশের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীপাড়ের জেলে নাগর খান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে ছিলাম। মাত্র চারটি ছোট ইলিশ পেয়েছি। নৌকার তেলের খরচই ওঠে না। ঘাটে থাকা প্রায় সব জেলের অবস্থাই এমন। বড় মাছ তো দেখাই পাইনি।’

তিনি আরও বলেন, ‘কেন নদীতে মাছ নেই, সেটা আমরা জেলেরা জানি না। এই অবস্থা চলতে থাকলে আমরা বড় সংকটে পড়ব।’

দেশের প্রধান মাছ ধরার মৌসুমেও এমন পরিস্থিতি থাকলে ইলিশের বাজারে আরও অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত আহরণ, দূষণ ও নদীর স্বাভাবিক গতিপথে প্রতিবন্ধকতার কারণে এ সংকট দেখা দিচ্ছে বলেও মনে করছেন অনেক মৎস্য বিশেষজ্ঞ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close